Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৮ মিনিট আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রাস উৎসব

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রাস উৎসব

অনলাইন ডেস্ক ►
পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এ উৎসবের সমাপ্তি ঘটে। এ সময় হাজারো হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থী পাপমুক্তি ও মনোবাসনা পূরণের আশায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল আয়োজন সম্পন্ন হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে সুন্দরবনের আলোরকোলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার পুণ্যস্নানের আগে ভক্তরা মন্দিরে মানত পরিশোধ করেন। পরে ধর্মীয় রীতি অনুসারে পুণ্যস্নানে অংশ নেন তাঁরা। উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয় টহল। পাশাপাশি হরিণসহ বন্য প্রাণী শিকার ও বনদস্যুদের তৎপরতা ঠেকাতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ বছর রাস উৎসবে হিন্দুধর্মাবলম্বী প্রায় ১০ হাজার তীর্থযাত্রী অংশ নেন। মঙ্গলবার সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।’

তিনি আরও বলেন, ‘খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দুধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে নির্ধারিত পথে পুণ্যার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad