Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৫-২০২৬, সময়ঃ বিকাল ০৪:৪০
  • ১২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আসছে পরীমণির নতুন সিনেমার গান জোছনায় ভাসা শহর

আসছে পরীমণির নতুন সিনেমার গান জোছনায় ভাসা শহর

অনলাইন ডেস্ক ►

চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ডোডোর গল্প দীর্ঘ প্রতীক্ষার পর আলোচনায় ফিরছে। এবারের কোরবানির ঈদ উপলক্ষে সিনেমাটির জোছনায় ভাসা শহর শিরোনামের একটি গান মুক্তি পেতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন। 

সিনেমাটিতে পরীমণি ‘কাজল চৌধুরী’ চরিত্রে এবং তার বিপরীতে সাইমন সাদিক একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। রেজা ঘটক পরিচালিত এই সিনেমাটি ঈদের পরপরই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাবে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad