Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

তিন মাসের মধ্যেই এসএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

তিন মাসের মধ্যেই এসএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

অনলাইন ডেস্ক ►
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসার জন্য আর দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় বাঁচাতে তিন মাসের মধ্যেই তাদের ফের পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এ কথা জানান। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব হিসেবে উল্লেখ করে অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এসএসসিতে ফেল করা সব শিক্ষার্থীর তালিকা তৈরি করা হচ্ছে। অকৃতকার্য এই শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতেই সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের আরও দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এবং তৃতীয় ভাষা শেখার ওপরও বর্তমানে বিশেষ গুরুত্বারোপ করছে বলে জানান ড. মাহ্দী আমিন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad