- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৭-২০২৬, সময়ঃ সকাল ১১:০৩
রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা ছেলে গ্রেফতার
রংপুর প্রতিনিধি ►
চোরাই মোটরসাইকেল দুটি উদ্ধারসহ বাবা ছেলে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, পীরগঞ্জ থানার মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া(৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাজহাট থানা পুলিশ মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে বাবা ছেলেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে নিবন্ধনকৃত ইয়াহামা ও নিবন্ধনবিহীন পালসার মোটরসাইকেল রয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।