• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৬, সময়ঃ সকাল ১০:২৫

বিশ্বকাপ ২০২৬: মেসিদের প্রথম ম্যাচ ১৭ জুন



অনলাইন ডেস্ক ►

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার পারদ তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৭ জুন। যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন মেসিরা। গ্রুপপর্বে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া (২২ জুন) ও জর্ডান (২৮ জুন)। টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
মাধুকর/এমআর