• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৪-২০২৬, সময়ঃ সকাল ০৯:৩৩

তিন জেলার জন্য আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা



অনলাইন ডেস্ক ►

যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর ১টা পর্যন্ত এই তিন জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।