সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রামম্যান আদালত পরিচালনা করে বিপুল পরিমান চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত এক ব্যক্তিকে জরিমানা প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধর মানুষের ছড়া’ নামক জলমহলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আহরাব আল আকাশ।
এ সময় তিনি আনুমানিক ১৩০০ মিটার লম্বা ১৯টি চায়না দুয়ারী ও একটি কারেন্ট জাল জব্দ করেন। সেই সাথে অভিযুক্ত এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মাধব রায় ও থানা পুলিশ। পরে জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর মাধব রায় বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২দিন ছিল মা ইলিশের প্রধান প্রজজন মৌসুম।
এ সময় সরকারি ভাবে সম্পূর্ণরুপে মা ইলিশ ধরা নিষেধ। সে কারনে সরকার জেলেদের জন্য এক মাসের খাদ্য সরবরাহ করেছেন। তারপরও অনেক অসাধূ জেলে রাতে গোপনে মা ইলিশ ধরছেন। তিনি জেলেদের মা ইলিশ দরা নিষেধসহ সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।