সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কেয়ার বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার ভুমি আহরাব আল আকাশের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুল হাসান।
আলোচনার শুরুতেই কেয়ার বাংলাদেশের টিম লিডার মো. হাফিজুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে সমন্বিত পুষ্টি কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কেএম ইফতেখারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাধব রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বাদল কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,
হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আফরুজা বিনতে, রায়হানা ইসলাম।সভায় পুষ্টি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।