সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৌরসভায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছেন। গোপন সংবাদের ভিত্তিত্বে গত রোববার দিবাগত গভীর রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের পাট বাজারের জনৈক মো. সবুর মিয়ার পাট গোডাউনের ভিতরে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় তিন জুয়াডিকে গ্রেপ্তার করে ।
সেই সাথে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দহবন্দ ইউনিয়নের গোপার চরণ এলাকার মো. এনামুল হক, জরমনদী গ্রামের অসিম কুমার সরকার ও বামনজল গ্রামের মো. টুটুল সরকার। এ সময় খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করা হয়।
থানার ওসি মো. সেলিম রেজা বলেন, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।