• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
“মাদকমুক্ত যুবসমাজ কুঁড়েঘরের অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নে মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের চারমাথার মোড় থেকে ম্যারাথন শুরু হয়। চার কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা সেতুর অপর প্রান্তে পৌঁছে আবার শুরুর স্থানে ফিরে আসেন। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের খাবার ও পানীয় সরবরাহ করা হয়। পাশাপাশি তাঁদের সনদপত্র ও ফিনিশার মেডেল দেওয়া হয়।

কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আসিফের সভাপতিত্বে ম্যারাথনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবলু হোসাইন, দ্যা বেস্ট টিচিং একাডেমির পরিচালক ইউশা আহমেদ তালহা এবং কুঁড়েঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান পলাশ।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শারীরিক সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ ছাড়াও কুঁড়েঘর ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্বেচ্ছাসেবক, প্রতিযোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।