• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক ►
সারা দেশে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় শীত কেমন পড়বে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।