সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা জোহরা বেগমের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে। বীরাঙ্গনা জোহরা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত্যু আহম্মদ সরদারের স্ত্রী। দীর্ঘদিন থেকে তিনি নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
গত শনিবার দিবাগত রাতে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যু কালে তিনি চার ছেলে ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল রোববার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাযা পরবর্তী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীরাঙ্গনা জোহরা বেগমের ভাই জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজির) মহাপরিচালক (সচিব পদমর্যাদা) মো. আমিনুল ইসলাম, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি, বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক মো. আব্দুস সবুর, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন প্রমুখ।