• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মেসি-মুলারের রেকর্ড ছুঁলেন নয়্যার, সামনে দুই মাদ্রিদ কিংবদন্তি

অনলাইন ডেস্ক ►
আর্সেনালের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করলেন নয়্যার। ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় এটি তার ১৬৫তম ম্যাচ।

এর মাধ্যমে সাবেক বায়ার্ন সতীর্থ থমাস মুলার ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড ছুঁলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। 
অপটার তথ্য অনুযায়ী, এই ম্যাচটি খেলার মাধ্যমে নয়্যার চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৬৩টি ম্যাচ খেলেছেন। এর ফলে তিনি সর্বকালের তালিকায় লিওনেল মেসি ও টমাস মুলারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

এই ত্রয়ীর চেয়ে এগিয়ে আছেন মাত্র দুজন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৮৩ ম্যাচ খেলে সবার শীর্ষে রয়েছেন, এবং ১৭৭ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন স্পেনের ইকার ক্যাসিয়াস। তারা দুজনেই রিয়াল মাদ্রিদের হয়ে লম্বা সময় চ্যাম্পিয়নস লিগে খেলেছেন।