• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-২-২০২৪, সময়ঃ সকাল ০৯:৪১

ভারতের মাওলানার আমবয়ানে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

মাধুকর ডেস্ক ►

৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আমবয়ানের মধ্য দিয়ে। ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন তাবলীগ জামাত, ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান৷ আর বাংলায় তরজমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালের তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি অবস্থান করছেন টঙ্গীর তুরাগ তীরে৷ আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা৷

জোহরের নামাজের পর আম বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা৷ এছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে৷ মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত।