অনলাইন ডেস্ক ►
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বয়স নিয়ে এক মজার মন্তব্য করেছেন। তারকাদের ব্যক্তিজীবন ও সৌন্দর্য নিয়ে ভক্তদের সবসময়ই বাড়তি আগ্রহ থাকে। সেই আগ্রহের রেশ ধরেই অভিনেত্রী জানান, তিনি নিজের বয়সকে যেন এক জায়গায় ‘থামিয়ে’ রেখেছেন। তার কথায়, “বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে তা কিন্তু নয়।” কেয়া পায়েলের এই সাবলীল ও রসিক মন্তব্যটি মুহূর্তেই ভক্তদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও হাস্যোজ্জ্বল উপস্থিতির কারণে সবসময়ই দর্শকের পছন্দের তালিকায় থাকেন এই অভিনেত্রী।