• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিদ্যুৎ বিলে বিপাকে দিনমজুর: তিন মাসে ৫০ হাজার টাকার ধাক্কা!

কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাত্র একটি বাতি, একটি ফ্যান ও একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া গ্রাহকের তিন মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা! এমন অবিশ্বাস্য বিলে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র দিনমজুর মো. ইউনুস আলী। আড়াই শতক ভিটেমাটির বাসিন্দা এই ইউনুস আলী পেশায় একজন দিনমজুর।

বিদ্যুৎ অফিসের কাগজ অনুযায়ী, তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বলে দেখানো হয়েছে। ভুক্তভোগী ইউনুস আলী বারবার বিদ্যুৎ অফিসে গিয়েও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন। স্থানীয় বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া জানান, গ্রাহকের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে, তবে নিয়ম অনুযায়ী বিল পরিশোধ করতে হবে। অভাবের সংসারে হঠাত আসা এই বিশাল বিলের বোঝা কীভাবে নামাবেন, সেই চিন্তায় বাকরুদ্ধ ভুক্তভোগী পরিবারটি।