ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিআরডিবি অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউনুছ আলী, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ।