পলাশবাড়ী প্রতিনিধি ►
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন কালে জেলা পরিষদ প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়সহ পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদু, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির নেতা মুকুল আহম্মেদ,
উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকসহ বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।