• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলাশবাড়ী পৌর প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে সহকারি কশিনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পলাশবাড়ী পৌরসভার প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর বিদায়ী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে গত বুধবার রাতে এ আয়োজন করা হয়। 
উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস সাহাদুর রহমান প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। ভারাক্রান্ত মানসিকতায় বক্তব্য রাখেন বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের মুখপাত্র আলিউল ইসলাম বাদল, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব কুমার সরকার, গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কবীর হোসেন, উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু ও সহকারী অধ্যাপক নবীউল ইসলাম প্রমুখ।

এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য সহকারী শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান। এরআগে সম্মানিত প্রধান অতিথিকে বই এবং বিদায়ী সহকারি কমিশনারকে (ভূমি) ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়। শেষে স্থানীয় সন্ধি একাডেমীর পরিচালক মিলন মন্ডলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ছাড়াও কবিতা আবৃত্তি করা হয়।