- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৪-২০২৬, সময়ঃ দুপুর ০১:০৪
পলাশবাড়ী চৌমাথায় ড্রেন নির্মাণ শুরু, কিন্তু আকারে ছোট ভোগান্তির আশঙ্কা
মোঃ আবুল কালাম আজাদ পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধা পলাশবাড়ীতে ফোর লেন রাস্তা তৈরি করা হলেও পানি নিষ্কাশনের বড় ধরনের কোন ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পূর্ব বা পশ্চিম পাশ দিয়ে পরিকল্পিতভাবে ড্রেন তৈরি না করা হলেও হঠাৎ বালিকা বিদ্যালয় পাশ ঘেঁষে ১০০ মিটার একটি ছোট ড্রেন সওজ নির্মাণ করেছেন। অভিজ্ঞ মহল বা স্থানীয়রা বলেছেন, এত ছোট ড্রেন না করাই যুক্তি ছিল। অযথা অর্থের অপচয়।কারণ পূর্ব পাশের এই ড্রেনটি হতে হবে দুই পাশে পাঁচ থেকে ছয় ফিট।সেখানে করা হচ্ছে মাত্র দুই ফিট। পানি নিষ্কাশনই সঠিকভাবে হবেনা।
ড্রেন তৈরি করার যথেষ্ট জায়গা থাকলেও এই ছোট নির্মাণ করা নিয়ে অপচয় বলছে জনগন। এই ড্রেন দিয়ে পূর্ব পাশের মহাসড়কের পানি, থানা মসজিদের, পানি হোটেলের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশন হবে । পূর্বের পানির লোড নিতে পারেনাই। বর্ষা মৌসুমী ড্রেন ওভার হয়ে যেত ফলে, ময়লা পানি হতে দুর্গন্ধ সৃষ্টি হতো। বিশেষ করে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদে পানির চাপই যথেষ্ট। উপজেলা ও রাস্তার পানিও সংযুক্ত হয়।
এ বিষয়ে পৌর প্রকৌশলী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ড্রেনটি আমাদের না সওজ নির্মাণ করেছে। তিনিও জানায়, পানির চাপ অনুযায়ী ড্রোনটি ছোট হচ্ছে। পরে সওজের এসও সুমন সাহেবকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, যাহা বরাদ্দ সেভাবে করা হচ্ছে। তবে ড্রেন নির্মাণের কত বরাদ্দ তিনি জানাতে অস্বীকৃতি জানায়। ছবি সংযুক্ত।
আবুল কালাম আজাদ।