• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলাশবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধি  ►
গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায়-দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর সমাজ কল্যাণ মহিলা সমিতি আয়োজনে গতকাল বুধবার দুপুরে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস্ এঞ্জেলেস্ (বাফলা) এর সহযোগিতায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। সমিতির সভানেত্রী মোকাররেমা আহমে§দ আইভী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, বেতকাপা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী মৃধা, ইউপি সদস্য আবু তাহের সরকার, মুরারীপুর ওসমান গণি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,

বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সৈকত, মুরারীপুর দারুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাও. সাদেকুল ইসলাম শাহীন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লালু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এরশাদ আলী। শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক মুরারীপুর ওসমান গণি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও মুরারীপুর দারুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।