• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দুই শতকের ঐতিহ্য বয়ে চলা গাইবান্ধা ঠাকুরবাড়ি মেলা



ব্রিটিশ শাসনামলে ঠাকুরবাড়ি মন্দির নির্মাণের পর ১৮২০ সালের দিকে এ মেলার আয়োজন করেন জমিদার নরেন্দ্র লাহিড়ী। দুইশ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে এই মেলা। তবে কালের প্রবাহে মানুষের রুচি-পছন্দ অনেক বদলেছে। যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে শহরের সঙ্গে গ্রামের ব্যবধানও অনেকটা ঘুচেছে। নাগরিক সুযোগ-সুবিধার বিস্তার ঘটেছে প্রত্যন্ত জনপদেও। ফলে রূপান্তর এসেছে মেলার আঙ্গিকেও। মেলা থেকে ক্রমশ নির্বাসিত হচ্ছে বাঁশ-বেতের সামগ্রী, সূচিশিল্প, কাঁসা-পিতল শিল্প, মৃৎশিল্পের নিদর্শন কারুপণ্য সামগ্রী। সংকুচিত হচ্ছে মেলার পরিসর। যোগ হচ্ছে প্লাস্টিকের পণ্য। ঐতিহ্যবাহী এই মেলাকে বাঁচিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আরো বড় পরিসরে আয়োজনের দাবি এলাকাবাসীর।