• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালী ব্রীজ সংলগ্ন (পূর্ব অংশে) এ অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

অভিযান সূত্রে জানা গেছে, বালু সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা নতুন স্পট হিসেবে বেছে নিয়ে কাটাখালী ব্রীজ সংলগ্ন পূর্ব ধারে করতোয়া নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য একটি সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন বসানোর কাজ চলমান রাখে। গোপনে এ খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে বালু দস্যুরা পালিয়ে গেলেও সেখানে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিনটি জব্দ করে তা হাতুড়ি দিয়ে ভেঙ্গে ধ্বংস করা হয়।