• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠ আসর অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাবলিক লাইব্রেরির আয়োজনে ঐতিহ্যবাহী পুঁথিপাঠ আসর  হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টায় উপজেলার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে হুমায়ূন কবির বিপ্লব এর সঞ্চালনায় পুঁথি পাঠ করেন আব্দুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,  পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু গোবিন্দগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা, নাট্যকর্মী বেলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল ওহাব তানজিদ, পাবলিক লাইব্রেরি সদস্য সহ রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এ আয়োজন করায় গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরীর আযোজকদের ভূয়সি প্রশাংসা করে এ ধরণের আযোজন আরো বেশী বেশী করে করার আহ্বান জানান।