• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধা শহরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদক ►
শনিবার ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। গাইবান্ধা শহরের কয়েকটি কলেজের ফলাফলে দেখা যায় পাসের হারের দিক দিয়ে এসকেএস স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে আছে। এই প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ৯৪ জন এবং পাস করেছে ৭৯ জন। পাসের হার ৮৪.০৪%। পাসের হারের দিকে দিয়ে এই প্রতিষ্ঠান জেলার মধ্যে সবচেয়ে বেশি।

এদিকে গাইবান্ধা সরকারি কলেজের পরীক্ষার্থী ছিলো ৮৩৪ জন এবং তাদের মধ্যে পাস করেছে ৬৪৭ জন। পাসের হার ৭৭.৫৮। এই প্রতিষ্ঠান থেকে মোট ৭৫ জন জিপিএ-৫ পেয়েছেন যা জেলার মধ্যে সর্বোচ্চ। গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলো ৪৬২ জন এবং পাস করেছে ৩২৯ জন। পাসের হার ৭১.২১ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। এদিকে আহম্মেদ উদ্দিন শাহ শিশুনিকেত স্কুল ও কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ৩৫১ জন এবং তাদের মধ্যে পাস করেছে ২৫৯ জন। এই প্রতিষ্ঠানে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪জন এবং পাসের হার ৭৩.৭৯। গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিলে ৫৩০ জন এবং পাস করেছে ২২৮ জন। আদর্শ কলেজের পাসের হার ৪৩.৪৪ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন। শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিলো ১৯ জন এবং পাস করেছে ৮ জন। এই প্রতিষ্ঠানে পাসের হার ৪২.১১।