নিজস্ব প্রতিবেদক ►
আজকের ১ম খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব - ৭৭ রানে আজাদ স্পোটিং ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং প্যাগাসাস ক্লাব- ২০ ওভারে ২ উইকেট হারিয়ে মোট ২১২ রান করে। জবাবে আজাদ স্পোটিং ক্লাব- ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১১৫ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: ইয়ং প্যাগাসাস ক্লাবের- নিলয়- ১০৭ রান ৫৪ বলে। আজকের ২য় খেলায় গাইবান্ধা টাউন ক্লাব- ৩৩ রানে সি,ওয়াই,এস,এ ক্লাব কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে গাইবান্ধা টাউন ক্লাব- ২০ ওভারে- ৯ উইকেট হারিয়ে মোট- ১৪৪ রান করে। জবাবে সি,ওয়াই,এস,এ ক্লাব- ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মোট- ১১১ রান করে। মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: গাইবান্ধা টাউন ক্লাব- সৌরভ- ৩৬ রানে ২৭ বলে। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: প্রবাল ও আসাদ
আগামীকাল ১ম খেলা ইয়ুথ ক্লাব অব কলেজপাড়া বনাম মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা ও ২য় খেলা মধ্যপাড়া ক্রীড়া চক্র বনাম জোব্বার স্মৃতি সংসদের মধ্যে অনুষ্ঠিত হবে।