• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় গতকাল শুক্রবার যথাযথভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে 'উন্নয়ন সাক্ষরতাকে উত্তরণে বিশ্বের জন্য: টেকসই ও শান্তিপূর্ণ সমাজের জন্য ভিত্তি গড়ে তোলা'। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) বেশ কয়েকটি এনজিওর সহযোগিতায় যৌথভাবে কর্মসূচি পালন করে।

জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে এডিসি-রাজস্ব জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক কে এম রেজাউল হক, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং এর মানবসম্পদ সম্পূর্ণভাবে শিক্ষা ও এর অগ্রগতির ওপর নির্ভরশীল।তারা দেশের চর ও প্রত্যন্ত অঞ্চলসহ সব শিশুকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। 
 

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৯-২০২৬, সময়ঃ সকাল ১০:৩৯

গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষিত, দক্ষ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।