• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ: গাইবান্ধার চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় উৎপাদিত খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিকেলে এসআরবি-১৩, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয়। শুক্রবার বিকেলে সদর উপজেলায় গাইবান্ধা এসআরবি-৩, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংশ্লিষ্টরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এমদাদুল হক সরকারকে ১০ হাজার টাকা ও একই অপরাধে সজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ইমরান হাসানকে ২৫ হাজার টাকা ও একই অপরাধে কামরুল হাসানকে ১০ হাজার টাকা সহ চার প্রতিষ্টানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছ।