• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কাল থেকে শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

অনলাইন ডেস্ক ►
সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই শিল্পকারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। আজ (১৪ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতারা। সাংবাদিকদের ব্যবসায়ী নেতা মোহাম্মদ ফজলুল হক জানান, শিল্পের বিকাশে বর্তমান সরকার পাশে থাকার অঙ্গীকার করেছে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদী কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, ১৬ বছরের পুঞ্জীভূত সংকট দ্রুতই সমাধান সম্ভব নয়। মাহদী আমিন বলেন, তেল, গ্যাস এবং কয়লা থেকে একটা সমন্বিত উৎপাদনমুখী ব্যবস্থা, যেখানে আমাদের বিদ্যুতের স্বনির্ভরতা থাকবে এবং এর পাশাপাশি বিশেষভাবে সোলার এনার্জি (সৌরশক্তি) কে প্রায়োরিটাইজ (অগ্রাধিকার দেওয়া) করা হয়, সেটা কিন্তু উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এবং সামনের দিনগুলোতে আমরা চাই আমাদের যেন বিদ্যুৎ খাত বৈচিত্র্যময় হয় এবং আমাদের এনার্জি রিসোর্সে (জ্বালানি সম্পদে) আমরা একদিকে যেমন সেলফ-সাফিশিয়েন্ট (স্বয়ংসম্পূর্ণ) হব, একই সঙ্গে সোলার এনার্জি (সৌরশক্তি) কে সবচাইতে বেশি প্রায়োরিটাইজ (অগ্রাধিকার) করব। মো. ফজলুল হক বলেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য ওনারাও এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। কারণ শুধু ব্যবসা-বাণিজ্য না, সমাজের প্রতিটি স্তরের লোকজনই জ্বালানি সংকটে কমবেশি ভুগছিলেন।

তিনি বলেন, এবং যেটা মাহদী আমিন সাহেব বলেননি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তার আগের অবস্থায় ফিরে যেতে পারব। অর্থাৎ, গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে আমরা আগামীকাল রাত থেকেই আগের অবস্থায় ফিরে যেতে পারব। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে তীব্র গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়। পাশাপাশি দেশজুড়ে গৃহস্থালি কাজেও জনগণকে ভোগান্তি পোহাতে হয়। তবে চলতি মাসে সামগ্রিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।