• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এসকেএস-এর জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে CARE উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক►
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এসকেএস ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ পরিদর্শন করেছেন কেয়ার (CARE)-এর জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা Earl R. Miller.  ৮ নভেম্বর ২০২৬, তিনি গাইবান্ধার সদর জেলার মোল্লারচর ইউনিয়নে Care Bangaldesh এর সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। । পরিদর্শনের অংশ হিসেবে Earl R. Miller মোল্লারচর ইউনিয়নের পশ্চিম চিথুলিয়া ও গোপালপুর গ্রাম পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পের অংশগ্রহণকারী ও কমিউনিটি স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তিনি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের উদ্যোগগুলোর কার্যকারিতা সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। পশ্চিম চিথুলিয়া গ্রামে Earl R. Miller পশ্চিম চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল কাম বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ পরিদর্শন করেন। অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্রটিতে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তির জন্য পৃথক ও উপযোগী সুবিধার পাশাপাশি গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রটির কার্যক্রম সচল রাখতে সৌরবিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্রের পাশাপাশি Earl R. Miller জলবায়ু-সহনশীল কৃষির প্রদর্শনী প্লটও ঘুরে দেখেন।

সেখানে স্থানীয় কৃষকেরা কেঁচোসার উৎপাদন ও ব্যবহার, বস্তায় আদা চাষ এবং উচ্চফলনশীল ও প্রতিকূলতা-সহনশীল জাতের ফসল উৎপাদনসহ বিভিন্ন কৃষিপদ্ধতি অনুসরণ করে কৃষি উৎপাদন ও জীবিকা টিকিয়ে রাখছেন। এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় অভিযোজনের ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়াও Earl R. Miller গোপালপুর গ্রামে Village Savings and Loan Associations (VSLA) and Forecast-based Preparedness (FPP) volunteers সঙ্গে মতবিনিময় করেন। সেখানে আলোচনায় নারীর আর্থিক অন্তর্ভুক্তি, স্থানীয় পর্যায়ে আগাম উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তিনি বলেন, “নারীরা যখন ঐক্যবদ্ধ হন এবং সম্মিলিতভাবে কাজ করেন, তখন বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সংগঠিত হয় এবং এর সুফলও সর্বাধিক মানুষের কাছে পৌঁছায়।

পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গেও Earl R. Miller মতবিনিময় করেন। তিনি কামারজানি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনায় স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করা, নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়ানো এবং জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়ানো সম্ভব।