অনলাইন ডেস্ক ►
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী মহোদয় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে তা জানতে পারবেন।
ফল জানার মাধ্যম: অনলাইন: বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ([https: //eduboardresults.gov.bd](https: //eduboardresults.gov.bd) ev [https: //educationboardresults.gov.bd] (https: //educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিটসহ ফলাফল ডাউনলোড করা যাবে। এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC <Space> বোর্ডের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে (যেমন: HSC Dha 123456 2026 to 16140)।
ফলাফলে সন্তুষ্ট না হলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।