• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

অবশেষে জামালপুর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ শুরু

সাদুল্লাপুর প্রতিনিধি

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মেনাজ। এসময় উপস্থিত ছিলেন জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জমিদাতার পক্ষে খন্দকার আব্দুল্যাহেল আল মামুন, সৈয়দ শহিদুল ইসলাম ফিলু, বড় জামালপুর শাহী মসজিদ ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুজ্জামান একরাম প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন জামালপুর শাহী মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম আসরাফী। 

জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, ৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণধীন এই ভবন নির্মাণ কাজ আগামী ১৪ মাসের মধ্যে সম্পন্ন হবে। তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের জন্য আধুনিক ও উপযোগী পরিবেশ তৈরি হবে। এতে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।