Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৬, সময়ঃ দুপুর ১২:১৪
  • ৬১ বার দেখা হয়েছে

যত্রতত্র সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড, যানজটে নাকাল গোবিন্দগঞ্জবাসী

যত্রতত্র সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড, যানজটে নাকাল গোবিন্দগঞ্জবাসী

যত্রতত্র সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড, যানজটে নাকাল গোবিন্দগঞ্জবাসী—ছবি: মাধুকর।

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় যত্রতত্র সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড থাকায় যানজটে নাকাল শহরবাসী। এতে করে প্রতিদিন কর্মঘণ্টা, জ্বালানি অপচয়সহ ব্যবসায় ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি শহরের মধ্য দিয়ে যাওয়া ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চলে যাওয়ায় যানজট নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছে।

ব্যবসায়ীরা জানান, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের যানবাহনের চাপে এমনিতেই শহরের যানজটে কাহিল অবস্থা তার ওপর ফ্লাইওভার নির্মাণের কারণে শহর এলাকায় মহাসড়ক সরু হয়ে পড়ায় এই যানজট আরো তীব্র করে তুলেছে।

এছাড়াও মহাসড়কের সাথে সংযুক্ত সড়কগুলির মুখে মুখে সিএনজি অটোষ্ট্যান্ড করে সড়কের মুখ বন্ধ করে দিনরাত যাত্রীর জন্য সিএনজি দাঁড়িয়ে থাকায় মহাসড়কে চলাচলকারী যানবাহন এই সড়কে ঢুকতে বাঁধাপ্রাপ্ত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। বিশেষ করে মহাসড়কের থানা মোড়ে অতিরিক্ত যানজটে দুর্ভোগ বেড়েছে পথচারী যানবাহন চালক ও ব্যবসায়িদের । 

মহাসড়ক থেকে চলে যাওয়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা মোড় চারমাথা থেকে থানা পর্যন্ত সিএনজি ও অটোরিক্সা ষ্ট্যান্ড ছাড়াও মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকায় সবসময় যানজট লেগে থাকে। এছাড়াও হাইস্কুল মোড়, জলযোগ মোড়, হাসপাতাল মোড় ও সরকারি কলেজ মোড়েও একই ধরণের স্ট্যান্ড গড়ে উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সিএনজি অটোরিকশার জন্যা আলাদা কোন স্ট্যান্ড না থাকায় তারা যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে রাখায় প্রতিনিয়ত শহরে যানজট লেগে থাকছে। এতে ব্যবসা বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি চালকের সাথে কথা বলে জানা গেছে, তারা চেইনসহ যাবতীয় চাঁদা পরিশোধ করলেও তাদের  জন্য সিএনজি মালিক ও শ্রমিক সমিতি তাদের কোন নির্দিষ্ট পার্কিং সুবিধা দিতে পাচ্ছে না। বাধ্য হয়েই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তবে সিএনজির জন্য নির্দিষ্ট স্থানে পার্কিং ব্যবস্থা করলে সেখানে চলে যাবে তারা।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নানা কারণে ইদানিং গোবিন্দগঞ্জ শহর এলাকায় কিছুটা যানজট হচ্ছে। তবে খুব দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠে যানজট মুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হলে এই অবস্থা আর থাকবে না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad